ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় শিবিরের বিরুদ্ধে ফুঁসে উঠলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ২১ জুলাই নিয়ে কালীঘাট শিবিরের পক্ষে কথা বলতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমদের আক্রমণ করলেন তিনি। বললেন, 'মমতা ছাড়া ২১ জুলাই ভাবা যায় না। কারণ তিনিই তো ২১ জুলাই সেই আন্দোলন করেছিলেন। তাই তিনিই শেষ কথা। অনেকে বাঘছাল পরে নিজেকে বাঘ ভাবছেন। সেটা যে মিথ্যা তা প্রমাণ হবে।'