পশ্চিমবঙ্গের ইংরেজি নামও এবার থেকে পশ্চিমবঙ্গ(Paschim Banga)। সোমবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯ ডিসেম্বর বিধানসভায় এ নিয়ে প্রস্তাব আসবে। তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, আগের সরকারের আমল থেকেই 'বাংলা' নাম স্বীকৃত থাকলে নতুন করে নাম বদলের প্রয়োজন কী?