বিজয়া দশমীর দিনই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমানে ২০৯ জনের সমর্থন থাকলেও বিধানসভায় ফ্লোর টেস্ট হলে সেই সংখ্যা বেড়ে ২৭৫ হবে। প্রধান বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়কও তাঁর পক্ষে হাত তুলতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শুভেন্দুর বক্তব্য, 'বিজেপি তো ২০৯ হয়ে গিয়েছে। এখন বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ জন সমর্থন দেবে। শুভেন্দু যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেই বলতে চেয়েছেন, তা নাম না করেই বুঝিয়ে দিয়েছেন।মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল শিবির। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রীকে সিক্রেট ব্যালটে ফ্লোর টেস্ট করাতে হবে। তাঁর কথায়, 'এই বালিশ চাটা শিবির বিজেপির দালাল বিজেপির বিরোধী ভোটে জিতলেও মুখ্যমন্ত্রী জানেন এর প্রত্যেক বিধায়ক বিজেপির কাছে বিকিয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানেন বলেই বলেছেন। উনি ওঁদের বিজেপিই ধরছেন। ওই বিধায়কদেরই এবার সিদ্ধান্ত নিতে হবে।'