নব্য তৃণমূল কংগ্রেস ও পৃথক কমিটি গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গোষ্ঠী। সেই তৃণমূলে চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের অরূপ রায়। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়া থেকে মমতার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিরাই এখন বিদ্রোহী শিবিরে। ঋতব্রতদের কমিটি নিয়ে কুণালের কটাক্ষ, ' ও তো চাটন-ঋত। এই ঋতব্রতকে দল অনেক কিছু দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। কত বড় মাপের গদ্দার আর বেইমান হলে মানুষ এমন আচরণ করতে পারে! যে দল এবং যে অ্যাকাউন্টের টাকা খারাপ ও বেআইনি বলে ও এখন নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে, ঠিক তার মাত্র এক মাস আগেই সেই অ্যাকাউন্টের টাকা নিয়েই ও নিজে লোকসভা নির্বাচন লড়েছে। তখন সেই টাকাটা খারাপ ছিল না? আর আজ ক্ষমতা হারাতেই সেটা খারাপ টাকা হয়ে গেল? যে মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিজের প্রতীক নিয়ে রাজনীতি করল, আজ ক্ষমতার লোভে সে-ই মমতার পিঠে ছুরি বসাচ্ছে।'