Election অন অ্যাকাউন্ট বাজেটে Lakshmir Bhandar প্রকল্পে আরও ৫০০ টাকা করে বাড়ানোর কথা বলেছে রাজ্য সরকার। আবার বাংলার যুবসাথী নামে নতুন একটি প্রকল্প চালুর কথাও বলা হয়েছে। সেই প্রকল্পের অধীনে ২১ বছর থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ যুবক-যুবতীরা, যাঁরা কোনও কাজ বা government scholarship পাচ্ছেন না, তাঁরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপরে ভর করে বিগত বেশকিছু নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা এবং বাংলার যুবসাথী প্রকল্পের উদ্যোগ আসন্ন নির্বাচনে ফের একবার তৃণমূলকে বাড়তি মাইলেজ দিতে পারে। এদিকে এরই মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় TMC নেতা তথা MP Kalyan Banerjee দাবি করেন, আসন্ন Assembly Election বাংলায় ২৪০ থেকে ২৫০টি আসন নিয়ে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসবে। শুনুন আরও কী কী বললেন কল্যাণ