নাগাড়ে চলা বৃষ্টির জেরে ফরাক্কায় রেললাইনে ধস নেমেছে। রেললাইনের একাংশ বসে গিয়েছে। এর ফলে থমকে গিয়েছে উত্তরবঙ্গগামী একের পর এক ট্রেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক ট্রেন ঘণ্টার পর ঘণ্টা লেট। মাঝপথে দাঁড়িয়ে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক। অসংখ্যা যাত্রী আচমকাই বিপাকে পড়েছেন।