জেড প্লাস নিরাপত্তা পাওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-গোষ্ঠীর ওই নেতার এই পদক্ষেপকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। তাঁর কটাক্ষ, 'কেন অভিষেক তো বলতেন, জনতা তাঁর নিরাপত্তা দেবে। তাঁর আলাদা করে নিরাপত্তার প্রয়োজন নেই। তাহলে এখন চাইছেন কেন? আসলে পিসির অভয়ারণ্যে তিনি ছিলেন। তখন নিরাপত্তা পেতেন। এখনও সেই স্বপ্ন থেকে বের হতে পারেননি।'