উত্তরবঙ্গে বৃহস্পতিবার, ২ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা দুটোই কমবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি সব জেলাতে। শুক্রবার নিম্নচাপ তৈরি হবার পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হবে শুক্রবার, তেসরা জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর প্রদেশ থেকে মনিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা। বিহারের উপর ঘূর্ণাবর্ত।