সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, বিধানসভা ফ্লোরে হাউজ টেস্ট করান, আমি ২৭৫টা ভোট পাব। ওদের মধ্যে ৬৪ জনও তো হাত তোলার জন্য বসে আছেন। শুভেন্দুর সেই বক্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আর এবার শুভেন্দুর সেই বক্তব্যের প্রেক্ষিতে আরও এক গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এল বিধায়ক মদন মিত্রর মুখ থেকে। মদন বলেন, আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি ফ্লোর টেস্টে না যান, এবং তিনি চান, আরও ২০ বছর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। এমনকী বিজেপিও যদি না চায়, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই সমর্থন মর্যাদা আদায় করে নিয়েছেন, যে তাঁর পক্ষে ১৪০ জন বিধায়ক যখন তখন রয়েছেন। আর তো মাত্র পাঁচ-সাতজন, দশজন। তাঁকে এক্ষুনি ফ্লোর টেস্ট দিতে হবে বলে আমি মনে করি না। আর ফ্লোর টেস্ট দিলে খুব লজ্জার ঘটনা ঘটবে, ২৭৫ আপনি বলেছেন, দেখা যাবে ২৯০ হয়ে গিয়েছে। শুনুন কী বলেছেন মদন মিত্র।