রাজ্যে ফের বড়সড় রেশন দুর্নীতি। অভিযোগ, হাজার হাজার বুয়ো রেশন কার্ড বানিয়ে নাকি কোটি কোটি টাকার রেশনের সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শাসকদলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ভাবছেন তো শাসক দলের অঞ্চল সভাপতি সরাসরি কী করে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন? তাহলে শুনুন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির পাশাপাশি পেশায় রেশন ডিলারও বটে। অভিযোগ, ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুটপাটের অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের ওই অঞ্চল সভাপতির রেশন ডিলারশিপ বাতিল করেছে জেলা খাদ্য সরবরাহ দপ্তর।