পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতায় হামলার মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ মমতার। সোমবার নদিয়ার নাকাশীপাড়ায় সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা কোনও দেশকে শত্রু মনে করি না। আমরা সবার সঙ্গেই সারা বিশ্বে ভাল সম্পর্ক রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বলে, কলকাতাকে টার্গেট করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন গতকাল বাংলায় এসে বললেন না? কেন বললেন না যে উই উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ, ব্লুপ্রিন্ট রেডি? আরেকটা পহেলগাঁও? ইলেকশনের আগে? লোক দেখানো? ছদ্মবেশী খেলা?' মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশের নিরাপত্তা নিয়ে এত বড় হুমকির পরেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনও স্পষ্ট বার্তা আসেনি।