সদ্য সমাপ্ত হয়েছে দুর্গাপুজো। আবার একটি বছরের অপেক্ষা। তবে শারোদৎসব মিটতে না মিটতেই ছুটি নিয়ে বড় বার্তা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর। পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে দুর্গা পুজোর সময় কয়েকজন পদাধিকারীর স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়াই ছুটি নেওয়ার ঘটনা সামনে আসার পরেই এই বার্তা এল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জির কাছ থেকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ নিজের কাছে আগে দায়বদ্ধ হবে। দপ্তরের কাছে, রাজ্য সরকারের কাছে দায়বদ্ধতা তো পরে, আমরা চাই সবাই নিজের কাছে দায়বদ্ধতা দেখাবেন। তিনি আরও বলেন, আমাদের যে দপ্তর, আপৎকালীন দপ্তর, এর জন্য কোনও পুজো নেই, ঈদ নেই, ক্রিসমাস নেই, বড়দিন নেই। আমাদের ২৪ ঘণ্টা ৭ দিনের কাজ। শুনুন কী বললেন স্বাস্থ্যমন্ত্রী।