'গোটা দেশ এখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে যুদ্ধ চলছে। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা। এই সময় মানুষকেও তো একটু সহযোগিতা করতে হবে। অ্যাডজাস্ট করতে হবে।' পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রসঙ্গে আজ এমনটাই বললেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি দাবি করলেন, আগামী দিনে ডাবল ইঞ্জিন সরকার সবটা দেখে নেবে। তবে এখন বিশ্বের সঙ্কটের মাঝে একটু মানিয়ে নিতে হবে।