সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে ‘দুর্গাপুজোয় আমিষ খাওয়া উচিত নয়’ এবং ‘পুজোয় যারা আমিষ খায় তারা পাষণ্ড’ বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের ছাতারপুরের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয় রাজ্যজুড়ে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কিছু নেই। সেইসঙ্গে অগ্নিমিত্রা বলেন, , বাঙালির দুর্গাপুজো আর নবরাত্রি একই বিষয় নয়। তাই পুজোয় বাঙালি কী করবে, কী খাবে, কী পরবে, কখন বাড়ি ফিরবে, সেটা অন্য কেউ বলে দেবে না। তিনি বলেন, 'নবরাত্রির সময় ভারতের অন্যান্য রাজ্যগুলির লোকজন ভেজ খাবারই খান। কিন্তু ওঁরা জানে না গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। এই সময় এখানকার সকলে ইলিশ, মাটন, চিংড়ি খায়। এটা উনি জানেন না। এটা নিয়ে রাজ্য সভাপতি বলেছেন। বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কী আছে?'