রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদের মাইক খুলে দিচ্ছে পুলিশ। অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। এই মর্মে বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-র কাছে চিঠিও দেন তিনি। নওশাদের অভিযোগ, কোনও লিখিত নোটিশ ছাড়াই স্থানীয় পুলিশ বিভিন্ন মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে দিচ্ছে। পুলিশ আধিকারিকরা মৌখিকভাবে মসজিদ কমিটির সদস্যদের ফজরের আজানের জন্য লাউডস্পিকার ব্যবহার না করার হুমকিও দিচ্ছে। নওশাদের আরও দাবি,'মসজিদ থেকে মাইক খোলার কথা কোন অধিকারে বলছে পুলিশ? ইমামদের থানায় ডেকে ধমকাচ্ছে। ১৯৯৬-এর ১ এপ্রিল কলকাতা হাই কোর্টের নির্দেশে মাইক নামানো নয়, বরং ডেসিবেল বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও একই কথা বলেছিল। আমরা আইনি পদক্ষেপ করব।'