প্রচারে বেরিয়ে টাকা বিলি বিজেপি প্রার্থীর!ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ। প্রচারে গিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রলোভিত করার অভিযোগ এনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। ঘটনা 260 বর্ধমান দক্ষিণ বিধান সভার। বৃহস্পতিবার পদ্ম শিবিরের ঘোষণা অনুযায়ী বর্ধমান দক্ষিণের প্রার্থী হন মৌমিতা বিশ্বাস মিশ্র। তারপর দিনই শুক্রবার 20 মার্চ বর্ধমানের সর্বাঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মৌমিতা। সেই প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্কের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে তাঁর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় এক যুবক পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় এক ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে একটি 100 টাকার নোট তুলে দেন। সেই নোটটি প্রার্থী নিজেই এক ভোটেরের হাতে গুঁজে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক। তবে বলে রাখি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। দেখুন সেই ভিডিও।