গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। এখন আমাদের রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটা নিম্নচাপ রয়েছে। উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। যার জন্য দক্ষিণবঙ্গে প্রভাব পড়ছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। আগামী ৩ দিন এটা চলবে। ৩ দিনের পর কমবে কিছুটা। দক্ষিণবঙ্গে কাল ও পরশু হবে। ২১তারিখেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ। তবে তীব্রতা কমবে। সকাল থেকে দুপুর গড়ালে বৃষ্টি। ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হবে। ২২ তারিখ বৃষ্টি চলবে। ২৪ ও ২৫ এ বাড়বে বৃষ্টি।