আঠারো মাস ধরে ডায়ালিসিস চলছে। রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছিল দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। একমাত্র কিডনি প্রতিস্থাপন করলে জীবন বাঁচতে পারে। মেয়েকে মৃত্যু মুখে যেতে দেখে কোনও মা কি আর চুপ করে হাতে হাতে গুটিয়ে বসে থাকতে পারে। মেয়েকে নতুন জীবন দিতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিলেন মা। যে সন্তানকে জন্ম দেওয়ার পর কোলে পিঠে মানুষ করেছেন সেই মেয়েকে নতুন জীবন দিতে চান তিনি।