'শেষ ৫ বছরে ও কোনও কথাই শুনতো না।' UNESCO-র লোগো ব্যবহার করে পুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন এ বার মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করলে হবে না। আরও অনেকে পরপর রয়েছে। বাংলার এক নামী সঙ্গীতশিল্পীকে বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে শ্রীরামপুরের সাংসদের দাবি, ' বলতে বাধ্য হচ্ছি, বাংলার একজন বিশিষ্ট গায়িকা, খুব খ্যাতনামা, তাকে পর্যন্ত ও বাদ দিয়ে দিয়েছিল। সে আমাকে শুধু কথাটা বলেছিল, কোথাও অভিযোগ করতে যায়নি। যাই হোক, দিদির সঙ্গে কথা বলে তাঁকে আমি আবার ফিরিয়েছিলাম। ২০২১ থেকে ২০২৬, ওর অনেক ঘটনাই আমাদেরকে আঘাত দিয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করলে হবে না। আরও অনেকে পরপর রয়েছে। আমি বিশ্বাস করি, যে কোনও রাজনৈতিক দল, তার ৫ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়।'