মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। এবার প্রার্থী দিল বিজেপি। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করল তাারা। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হতে চলেছেন তিনি। সেই বিষয়ে শিলমোহর দিয়েছেন খোদ হাসিরানিদেবীই। আজই নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন তিনি। উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীও। কমপক্ষে ১ লক্ষ ১০ হাজার ভোটে তিনি জিতবেন বলে জানিয়েছেন হাসিরানিদেবী।