মঙ্গলবার বেলা ১২টা নাগাদ নন্দীগ্রামে নন্দনায়কবাদ প্রাইমারি স্কুলে গিয়ে নিজের ভোট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর জয়ের বিষয়ে নিশ্চিত থাকার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "২০১৬ সালে আমি সবেচেয়ে বেশি ভোটে জিতেছিলাম। ৮২ হাজার ভোটে জয়ী হয়েছিলাম। আমার বিশ্বাস এবার সেই রেকর্ড ভাঙবে। মানুষ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের প্রতি আস্থা প্রকাশ করবে।" একইসঙ্গে তিনি বলেন, "ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট হয়ে গিয়েছে। যদি ৮০-৮৫ শতাংশ ভোট পড়ে তবে জয়ের মার্জিন বাড়বে। ৭০ শতাংশ ভোট পড়লে মার্জিন কম বেশি হতে পারে। কিন্তু জয় বিজেপির নিশ্চিত। জয় নিয়ে কোনও সন্দেহ নেই। বিরোধীদের এখানে কোনও সম্ভাবনা নেই। জনতা আমাদের পাশে রয়েছে।"