দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর আবেগ। আর পুজোর শেষ লগ্নে যখন মা দুর্গাকে বিদায় জানানোর সময় আসে, তখন প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে ভক্তদের মনখারাপ, প্রার্থনা আর চোখের জল। ঢাকের শব্দ, সিঁদুর খেলা আর বিসর্জনের সেই চেনা দৃশ্যের মধ্যেই মিশে থাকে বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু এবার সেই বিসর্জন পর্বকে ঘিরেই সামনে এল এক নতুন সিদ্ধান্ত। প্রতিমা বিসর্জনের সময় কারা প্রতিমায় হাত দিতে পারবেন, তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁরাই প্রতিমা স্পর্শ করবেন। শুধু তাই নয়, প্রতিমা নিয়ে যাঁরা ঘাটে যাবেন, তাঁদের নাম ও পরিচয়ও আগে থেকে চিহ্নিত করার কথা জানিয়েছেন তিনি। এক ঝলকে শুনুন সেই মন্তব্য।