ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব মুখার্জিকেও। আর নির্মলকে থানা থেকে বের করার সময়ে তাঁকে উত্তেজিত জনতা ডিম, কাদা, জুতো ছোড়ে বলে জানা গিয়েছে। তবে এই ডিম ও কাদা ছোড়ার ঘটনাকে সমর্থন করলেন না অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রত্না বলেন, নির্মল ঘোষের উপরে যেভাবে ডিম বৃষ্টি, কাদা ছোঁড়া বা বিক্ষোভ হয়েছে সেটা আমি সমর্থন করি না। প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু মানুষ যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এটাকে সমর্থন করি না। তিনি ৮০ বছরের একজন বৃদ্ধ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চলেও যেতে পারতেন। সেক্ষেত্রে আমরা কোথা থেকে প্রমাণ পাব? মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে। তিনি বলেছেন বোনের বিচার দেবেন।