26-এর বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণার পরই দলের অন্দরে ভাঙন। শুরু হয়ে গিয়েছে নেতাদের দল বদলের হিড়িক। কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে আবার কেউ তৃণমূল-বিজেপি ছেড়ে অন্যান্য পার্টিতে যোগদান করছে। এই বদলের কারণ নাকি দলের প্রতি ক্ষোভ, অভিমান, আবার কাজ করেও টিকিট না পাওয়া।