‘আনিসের বাবাকে বলবেন, কেউ ছাড়া পাবে না। সঠিক তদন্ত হবে। এই ঘটনার শেষ দেখে ছাড়ব।’ বৈঠকে কাশেম সিদ্দিকীকে বললেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন পীরজাদা কাশেম সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছোট্ট বৈঠক হয় তাঁর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি আনিসের বাবাকে একথা জানাবেন বলেও জানান তিনি। অন্যদিকে এদিন ফুরফুরা শরীফের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বেনিয়ম, দুর্নীতি ও গুন্ডামির অভিযোগ তুলে কাশেম সিদ্দিকী বলেন, আমি এ বিষয়টি মুখ্যমন্ত্রী কে জানিয়েছি, এবং মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ মন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন।