গরু পাচারের পথে পুলিশি ধাওয়া। দু'টি লরি থেকে উদ্ধার ৪৫ গরু। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম থানা এলাকায়। রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। সন্দেহজনক দু'টি লরিকে থামানোর চেষ্টা করতেই চালকেরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এরপর শুরু হয় পুলিশের ধাওয়া। শেষ পর্যন্ত দু'টি লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ৪৫টি গরু। ঘটনায় দুই লরি চালককেই গ্রেপ্তার করেছে পুলিশ।