শনিবার, 14 নভেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছিলেন, তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বীরভূমে ঘটে গেল আরও এক এনকাউন্টারের ঘটনা। পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চর্চা। কারণ, শনিবার আহত পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী যে ভাষায় অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন, তার পরদিনই পুলিশের গুলিতে মৃত্যু হল সেই কনস্টেবলের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির। তাহলে কি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আরও কঠোর হল পুলিশি অভিযান? পুলিশ কি এবার অপরাধীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের পথে হাঁটছে? আর রতন শেখের মৃত্যুর পিছনে ঠিক কী ঘটেছিল?