ডায়মন্ড হারবারের দুই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে রায়পুর এলাকায় ঘোরালো পুলিশ। অভিযুক্তদের নাম শেখ বাপ্পা এবং জাহাঙ্গির হাজি। জোর করে জমি দখল করা, ভোট পরবর্তী হিংসা, অস্ত্র আইন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের ২৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। মহেশতলা রায়পুর এলাকায় কোমরে দড়ি বেঁধে দুই অভিযুক্তকে ঘোরায় পুলিশ। উপস্থিত ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং মহেশতলা থানার পুলিশ। অভিযুক্তদের দেখে 'চোর চোর' স্লোগান দিতে থাকে স্থানীয় বাসিন্দারা।