রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। রোজই রাজনীতির ময়দানে ঘটে যাচ্ছে নতুন নতুন ঘটনা। তৃণমূলের অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে। আর এবার তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূলই। মালদার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ইতিমধ্যেই বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ১০ জয়ী জন প্রতিনিধি।