পূর্ব মেদিনীপুরের তমলুকে জনসভা মঞ্চ থেকে রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপে ফের তেতে উঠল বাংলার রাজনীতি। তাঁর বক্তব্যে ছিল কর্মসংস্থান সংকট, শিল্পায়ন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ধর্মীয় মেরুকরণের তীব্র ইঙ্গিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-কে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “লোক চাকরি চায়। ৩৪৯ টাকা দরকার মোবাইলে রিচার্জ করতে। এই টাকাতে কিছু হয় না। লোক চাকরি চায়, শিল্প চায়।”