'ছবিতে থাকলে তবে তৃণমূল, যারা ছবিতে নেই তারা তৃণমূল করছে না ? আমার যেখানে যা কাজছিল আমি সেই কাজ করছি। সঠিক সময়ের সঠিক জায়গায় প্রমাণ পাবেন।' ২৬-এর নির্বাচনের ফলাফলের পর একরকম অন্তরালে চলে যাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন তৃণমূল নেতা প্রতীক উর রহমান। এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২১শে জুলাই এর মঞ্চেও না থাকা নিয়ে তিনি বলেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগোকা কাম হে কেহেনা। আমি তৃণমূলে জয়েন করার সময় থেকেই লোকে অনেক কিছু বলেছিল। ২৫ কোটি টাকা থেকে শুরু করে মগরাহাট পশ্চিমের বিধায়কও আমাকে করে দিয়েছিল। ফলে লোকে অনেকে অনেক কিছু বলবে, তাতে কি যায় আসে।'