হিন্দিতে শপথবাক্য পাঠ করলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল আরএন রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। লোকভবনে আরএন রবির শপথ অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।