রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে রাজ্যসভায় সাংসদ পদপ্রার্থী করে পাঠাচ্ছে বিজেপি। দোলের দিনই এই খবর পান রাহুল সিনহা। রাজ্য বিজেপি-র সবচেয়ে পুরনো নেতাদের মধ্যে অন্যতম রাহুল। যেসব পশ্চিমবঙ্গে বিজেপি-র নামমাত্র অস্তিত্ব ছিল, সেই সময় থেকেই পদ্মফুল ঝান্ডা ধরে রেখেছেন রাহুল। সেই রাহুল এবার রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ার খবরে, বঙ্গ বিজেপির আদি কার্যকর্তা বা নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। তাঁর কথায়, 'যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, হয়তো দায়িত্ব পাচ্ছেন না, তাঁদের কাছে মেসেজ গেল, পার্টি নজর রাখছে। পার্টি কাউকে ভোলে না। অন্তত আমার এই দায়িত্ব দেখার পরে তাঁদের মধ্যেও আশার আলো সঞ্চার হবে। আমি কখনও হতাশ হইনি। ইশ্বরের কাছে প্রার্থনা করি, আমি কাল যা ছিলাম, আজও তাই আছি ও আগামী দিনেও যেন তা-ই থাকি।'