পাঁচ বছর ধরে নিখোঁজ একজন রেলকর্মী। পরিবার খুঁজেছে, আত্মীয়দের কাছে খোঁজ নেওয়া হয়েছে, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, থানায় অভিযোগও হয়েছে। কিন্তু এতদিনেও তাঁর কোনও সন্ধান মেলেনি। তারপর হঠাৎ তাঁর নিজেরই পুরনো রেল কোয়ার্টার থেকে উদ্ধার হল একটা মানুষের কঙ্কাল! আর যে জায়গা থেকে কঙ্কালটি পাওয়া গেল, পরিবারের দাবি, সেখানে একসময় পুজো করা হত। এই ঘটনায় এখন একটাই প্রশ্ন বারবার উঠে আসছে। পাঁচ বছর ধরে কোথায় ছিলেন ওই রেলকর্মী প্রকাশ চন্দ্র রাউত রায়? তাঁর মৃত্যু কীভাবে হল? আর নিজের থাকার জায়গার ভিতরেই যদি তাঁর শেষ পরিণতি হয়ে থাকে, তাহলে এতদিন কেউ জানতে পারলেন না কেন?