২০ শে জুন, শনিবার থেকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন গরম এবং অস্বস্তি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী চারদিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তবে পশ্চিমের জেলায় চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ। শনিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি! রবিবার থেকে পারদনামার ইঙ্গিত। ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।