কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস হলেন নতুন অধ্যক্ষ। তাঁর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে সায় দেন বিজেপি বিধায়করা। বিরোধীদের তরফে কেউ স্পিকার পদপ্রার্থী ছিলেন না। ফলে ধ্বনিভোটেই পাশ হয়।