ত্রাণের ত্রিপল থেকে মাছের খাবার— চুরির তালিকায় বাদ যায়নি কিছুই! মানুষের বিপদের সময় যে সরকারি সামগ্রী দুর্গতদের হাতে পৌঁছনোর কথা, তা যদি তৃণমূলের নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়, তাহলে প্রশ্ন উঠবেই। গঙ্গাসাগরের ঘটনায় ফের একবার সামনে এল তৃণমূলের তৃণমূল স্তরের দুর্নীতির অভিযোগ। রাতের অন্ধকারে সরকারি ত্রাণ পাচারের অভিযোগে যখন স্থানীয় মানুষই ভ্যান আটকাচ্ছেন, তখন স্পষ্ট— রাজ্যের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। দুর্নীতি, কাটমানি, ত্রাণ লুট— একের পর এক অভিযোগে জর্জরিত শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাংলার মাটিতে। আর এই ক্ষোভেই রাজ্যে পালাবদল ঘটেছে।