পথ দুর্ঘটনার বলি হল এক পুলিশ কর্মী। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। জানা গেছে ওই পুলিশ কর্মী বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাস তাকে ধাক্কা মারে। মাটিতে পড়ে গেলে বাসের পিছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। মৃত ব্যক্তির পকেটে থাকা আই কার্ড থেকে ওই ব্যক্তি পুলিশ কর্মী বলে পরিচয় পাওয়া যায়।