একটা সময় ছিল যখন ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে ঠাকুরের পুজো করতেন, এবং ডাকাতির এক অংশ ঠাকুরকেই প্রদান করতেন। তবে সময় বদলেছে, ডাকাতির ধর্মও বদলেছে এখন চোর ডাকাতরা ডাকাতি করছে মন্দির থেকেই। খাস Kolkata তেই ঘটেছে এমন ঘটনা। যেখানে পরপর দুই মন্দির থেকে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স লুঠ করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা লুঠ হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। তবে দুষ্কৃতীদের এই কুকীর্তি তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।