সবুজ সাথীর নতুন নাম ‘সারথি’। বদলেছে লোগোও। তবে শুধু নাম বা লোগো নয়, সাইকেলের গুণগত মানেও জোর দেওয়া হচ্ছে। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাইকেল বিতরণ কর্মসূচিতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন স্তরের পরীক্ষার মাধ্যমে ফ্রেম, গার্ড এবং টায়ারের মান যাচাইয়ের কথাও জানান তিনি।