অতীতে রাজ্যে রোগীকে বিভিন্ন সময় ভেজাল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্রে করে রীতিমতো শোরগোলও পড়ে গিয়েছে। এবার ফের একবার চর্চায় স্যালাইন। তবে এবার উঠল স্যালাইন চুরির চেষ্টার অভিযোগ। ঘটনা হুগলির চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা।