পশ্চিমবঙ্গে শক্তিশালী বিরোধী দল না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শক্তিশালী বিরোধী দল না থাকা গণতন্ত্রের পক্ষে সুখকর নয় বলেই দাবি করলেন শমীক। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। তারপর ওই কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকেই সমর্থন করবে বলে জানান মমতা। এই যাবতীয় ঘটনায় শমীকের বক্তব্য, 'দুর্ভাগ্য এটাই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও কোনও বিরোধী নেই। একটা গণতান্ত্রিক ব্যবস্থা তখনই সফল হয়, যখন কোনও শক্তিশালী বিরোধী থাকে। এই বিরোধীশূন্য অবস্থা কিন্তু সম্পূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের লজ্জা।'