প্রচণ্ড গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে কার্যত নাজেহাল রাজ্যবাসী। সকাল হতেই রোদের তেজ, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, লোকাল ট্রেন, অফিসপাড়া থেকে বাজার— সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে। কবে নামবে স্বস্তির বৃষ্টি? কবে মিলবে এই দাবদাহ আর অস্বস্তি থেকে মুক্তি?