দেখতে দেখতে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিদ্যুৎ পরিষেবার এক নতুন অধ্যায়। আগামী জুলাই মাস থেকেই রাজ্যে শুরু হবে স্মার্ট মিটার বসানোর কাজ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানো হবে। শুধু সাধারণ বাড়িই নয়, সরকারি অফিস, সরকারি ভবন এবং বড় বিদ্যুৎ গ্রাহকদেরও এই ব্যবস্থার আওতায় আনা হবে।