ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালি খাতুন ও তার পরিবারকে। বাংলাদেশি সন্দেহে তাদের বাংলাদেশে পুশব্যাক করে BSF। তবে পরবর্তি সময়ে সোনালি ও তার সন্তানকে ভারত সরকার দেশে ফেরালেও এখনও বাংলাদেশে জেলবন্দী সোনালির স্বামী ও পরিবারের অন্য সদস্যরা। আর এবার লোক সভায় দাঁড়িয়ে উপ-রাষ্ট্রপতি সি, পি রাধাকৃষ্ণানের কাছে সোনালির স্বামীকে বাংলাদেশে থেকে ফিরিয়ে আনার দাবি জানালেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম।