রাজ্যে ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বন্ধের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। আর সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। এরই মাঝে প্রশ্ন উঠছে, আগামী দুর্গাপুজোয় কি ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে? কারণ তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বছর বছর ক্লাবগুলিকে অনুদান দেওয়া হত। আর তাই নতুন সরকারের আমলেও তেমনটা হবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে আজ তক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান কর্ণধার সজল ঘোষ বলেন, সরকার সিদ্ধান্ত নেবে, আমি অনুদান বিরোধী। শুনুন কী বললেন সজল ঘোষ।