বুধবার, ২৯ এপ্রিল রাতের পর বৃহস্পতিবার, ৩০ এপ্রিলও রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর সতর্কতা, তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার, ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।