দক্ষিণবঙ্গে ঝড়, বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে রবিবার, ৩১ মে থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে মঙ্গলবার, ২ জুন থেকে ফের আরও এক দফায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে।