সুবর্ণরেখা নদীর প্রবল জলের তোড়ে ভেঙে গেল ঝাড়গ্রামের সাঁকরাইল এবং নয়াগ্রাম ব্লকের মধ্যে সংযোগকারী অস্থায়ী সেতুটি। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগের এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ।
সেতু না থাকায় এখন নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। ভরা বর্ষায় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থায়ী কংক্রিটের সেতু চাইছেন এলাকাবাসী।