চিনি ও ভোজ্য তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি। চরম সংকটের মুখে জলপাইগুড়ির বেকারি শিল্প। কেক বা বিস্কুটের মতো খাবার তৈরির খরচ বাড়লেও ক্রেতা হারানোর ভয়ে দাম বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। লাভের মুখ দেখা তো দূর, উৎপাদন খরচ তোলাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, দাবি ব্যবসায়ীদের। দ্রুত দাম নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন স্থানীয় বেকারি কারবারিরা।